শিরোনামঃ

জিয়ানগরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন মাসুদ সাঈদী

admin5
জিয়ানগরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন মাসুদ সাঈদী
Getting your Trinity Audio player ready...

দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাঈদখালী গ্রামে সাবেক এমপি মরহুম মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বাড়ির পেছনে অবস্থিত সাঈদখালী স্লুইসগেট থেকে কালাইয়া শাহজাহান হাওলাদারের বাড়ি পর্যন্ত খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ মাসুদ সাঈদী বক্তব্যের শুরুতেই তার নিজের এলাকা, শৈশব এবং বাবা এমপি থাকাকালীন সময়ে তার উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে স্মৃতিচারণা করেন।

তিনি বলেন,  ‘কৃষিপ্রধান এই দেশে আমরা পানির সমস্যা দূর করতে পারলে সোনার বাংলা গড়তে পারব।গ্রামাঞ্চলের মানুষ কৃষিনির্ভর হয়ে থাকে। তাই আমরা সবাই মিলে যদি কৃষকদের মূল সমস্যা পানির দিকে খেয়াল রাখতে পারি তাহলে কৃষক ভাইয়েরাই হয়ে উঠবেন আমাদের মূল চালিকাশক্তি।’

 

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে মাসুদ সাঈদী বলেন, ‘তাঁর গায়ে সাদা গেঞ্জি আর হাতে কোদালের ছবি দেখে আমরা বড় হয়েছি এবং এখনো সেই ছবি আমাদের হৃদয় গেঁথে আছে। আমরা সবাই তাঁর মতো দেশপ্রেমিক হওয়ার চিন্তা-ভাবনা নিয়ে কাজ করলে এই খাল খনন পুনঃখনন কর্মসূচি সফল হবে বলে আমি বিশ্বাস করি।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ বলেন, ‘বর্তমান সরকারের যে কয়টি পরিকল্পনা হাতে রয়েছে তার মধ্যে এই খাল খনন ও পুনঃখনন অন্যতম। সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে ইনশাআল্লাহ।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মিলন তালুকদার, বিএনপি সাংগঠনিক সম্পাদক ফারুক হোসাইন, মস্তান হাফিজ, আহসানুল সগীর, বালিপাড়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল তালুকদার প্রমুখ।

স্থানীয়য়া জানান, খালটি পুনঃখনন  হলে এলাকার পানি সমস্যার সমাধান দ্রুত হয়ে যাবে।

মৌসুমী ফল কৃষি, ধান বিশেষ করে ফুট (বাঙ্গি) তরমুজের বাম্পার ফলন হবে।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।