|
Getting your Trinity Audio player ready...
|

জামালপুরের মাদারগঞ্জে তীব্র গরমের মধ্যে খড়ের কাজ করতে গিয়ে হিটস্ট্রোকে বালি বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার জোরখালী ইউনিয়নের কুকুরমারী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বালি বেগম ওই এলাকার মৃত ইমান আলী প্রামাণিকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে ধানের খড়ের কাজ করছিলেন বালি বেগম। প্রচণ্ড গরমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে তার মৃত্যু
হয়।মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আবু রায়হান বলেন, তীব্র গরমে হিটস্ট্রোকের ঝুঁকি থাকে। ধারণা করা হচ্ছে, তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :