জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ভালো নেই, জনগণের প্রত্যাশার বিপরীতে দেশ পরিচালিত হচ্ছে।’
মঙ্গলবার (২ জুন) সকালে সিলেটের বাদাঘাটে চাচার নির্যাতনে নিহত শিশু ফাহিমার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘জ্বালানির দাম বৃদ্ধি মানে জনগণের ওপর নতুন করে করের বোঝা চাপিয়ে দেওয়া। জ্বালানির মূল্য বাড়িয়ে সাধারণ মানুষের ওপর জুলুম করা হয়েছে।’
শিশু ফাহিমা হত্যার ঘটনায় শোক প্রকাশ করে তিনি দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তিনি নিহত শিশুর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
এ সময় জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। একদিনের সফরে নানা কর্মসূচীতে অংশ নিতে সিলেটে অবস্থান করছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :