শিরোনামঃ
গত ২৪ ঘন্টায় চান্দিনা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতসহ গ্রেফতার-০৭ জন। মহম্মদপুরে ১১ পিস ইয়াবাসহ এক যুবক পুলিশের হাতে আটক দেশে শিশু নির্যাতন আশঙ্কাজনক হারে বাড়ছে, বিচার ত্বরান্বিত করার দাবি ৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব অব্যাহত, আক্রান্ত ২ হাজার ৪২২; মৃত্যু ২১ ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে প্রত্যয় তরুণ সংঘের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত মাগুরার শালিখায় ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস খুলনায় ট্রিপল মার্ডার : দায় স্বীকার করে সৎবাবার জবানবন্দি ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির বাধায় ব্যর্থ ১১ জনকে পুশ ইনের চেষ্টা
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

চুয়াডাঙ্গায় অপারেশনে ২ নারীর মৃত্যুর অভিযোগ

অনলাইন ডেক্স / ৪৬ প্রকাশিত সময়:
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অপারেশনের পর দুই নারীর মৃত্যুর অভিযোগে ফাতেমা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এ সময় ক্লিনিকের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের একটি যৌথ দল ক্লিনিকটিতে অভিযান চালায়।

অভিযান সূত্রে জানা যায়, গত ৭ ও ১৩ এপ্রিল আলমডাঙ্গা শহরের থানা রোডে অবস্থিত ফাতেমা ক্লিনিকে অপারেশনের পর জটিলতায় লাবনী আক্তার ও পারুলা নামে দুই নারীর মৃত্যু হয়।

এ ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ক্লিনিকটি সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়।

 

এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র ও পরীক্ষা ছাড়া এক ব্যক্তিকে রক্ত দেওয়ার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. আওলিয়ার রহমান এবং উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল শফিউল্লাহ নেতৃত্ব দেন।এ সময় র‌্যাব ও পুলিশের সদস্যরা অভিযানে সহায়তা করেন।

 

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. আওলিয়ার রহমান বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্লিনিকটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। পাশাপাশি জরিমানা করা হয়েছে এবং বিষয়টি নিয়ে আরো তদন্ত চলছে।


More News Of This Category