শিরোনামঃ

খালেদা জিয়াকে বাড়িছাড়া করা ব্যক্তিরাই আজ দেশছাড়া : আমানউল্লাহ আমান

অনলাইন ড্রেস
খালেদা জিয়াকে বাড়িছাড়া করা ব্যক্তিরাই আজ দেশছাড়া : আমানউল্লাহ আমান
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, ‘যারা একসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাড়িছাড়া করেছিলেন, তারাই আজ দেশছাড়া। খালেদা জিয়াকে বাড়িছাড়া করা হয়েছিল রাজনৈতিক প্রতিহিংসা থেকে।

 

 

কিন্তু জনগণের গণ-অভ্যুত্থানে আজ তারা দেশছাড়া হয়েছে।’

সোমবার (১ জুন) বিকেলে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের আকছাইল মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আমানউল্লাহ আমান বলেন, ‘জনগণ ভোটের মাধ্যমে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। সেই রায়ের প্রতি সম্মান জানিয়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।ইতোমধ্যেই বাস্তবায়ন হয়েছে ও পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।’

তিনি আরো বলেন, ‘বিগত সময়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশের গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিরোধী নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। তবে জনগণের শক্তির কাছে অন্যায় কখনো টিকে থাকতে পারে না।

 

 

নেতাকর্মীদের উদ্দেশে আমানউল্লাহ আমান বলেন, ‘মাদক সমাজ ও পরিবার ধ্বংস করে দেয়। কেরানীগঞ্জে কোনোভাবেই মাদকের বিস্তার হতে দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

 

এসময় অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।