|
Getting your Trinity Audio player ready...
|

কালের কণ্ঠ কার্যালয়ে পরিদর্শন করেছেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
ইইউ রাষ্ট্রদূত রবিবার (১২ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে কালের কণ্ঠ কার্যালয়ে আসেন। এ সময় তাকে স্বাগত জানান কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, নির্বাহী সম্পাদক হায়দার আলী, পরিকল্পনা সম্পাদক মাহবুবুল হক, বার্তাপ্রধান ফারুক মেহেদী, উপসম্পাদক ও প্রধান প্রতিবেদক মেহেদী হাসান, মাল্টিমিডিয়া ইনচার্জ রাজীবুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরে মাইকেল মিলার কালের কণ্ঠের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।বাংলাদেশে সাংবাদিকতায় কালের কণ্ঠের অগ্রগামী ভূমিকার প্রশংসা করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ইইউয়ের কয়েকজন প্রতিনিধি।
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ‘ফেস টু ফেস ডিপ্লোম্যাসি’ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন। অনুষ্ঠানে সরকারের সঙ্গে ইইউর অংশীদারি, মানবাধিকার, গ্রিন এনার্জি, সংবাদপত্রের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।অনুষ্ঠান শেষে কনফারেন্স হলে কালের কণ্ঠের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তার।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।




















আপনার মতামত লিখুন :