কাজিপুরের স্থলবাড়ীতে ভিখারিনী ধর্ষণের শিকার, ৬ মাসের অন্তঃসত্তা – বিচারের দাবি এলাকাবাসীর
মোঃ ইনসাফ আলী | সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি | দেশের প্রত্যয়
*সিরাজগঞ্জ, কাজিপুর:* সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্থলবাড়ী গ্রামে এক ভিখারিনী ধর্ষণের শিকার হয়ে ছয় মাসের অন্তঃসত্তা হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী সোনাবান কাজিপুরের স্কুলবাড়ী দক্ষিণপাড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
অভিযোগে জানা যায়, একই এলাকার সোনামুখী বাজার এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে নুরুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরিবার ও স্থানীয়দের দাবি, তাকে ধর্ষণের ফলে সোনাবান ছয় মাসের অন্তঃসত্তা হয়ে পড়েন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় ইউপি সদস্য জানান, “বিষয়টি খুবই দুঃখজনক ও অমানবিক। আমরা চাই প্রশাসন দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীকে আইনের আওতায় আনুক। ভুক্তভোগী যেন ন্যায়বিচার পায়, এটাই আমাদের প্রত্যাশা।”
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, “এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীকে প্রয়োজনীয় সহায়তা ও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
বর্তমানে ভুক্তভোগী বিচারের দাবি করেন । এলাকাবাসী দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :