চট্টগ্রাম কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকা থেকে ৪০-৪৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
সোমবার (০৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে কর্ণফুলী নদীর জুট রেলিঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নৌ-পুলিশের সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান কালের কণ্ঠকে বলেন, কর্ণফুলী নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি তিন থেকে চার দিন আগে মারা গেছেন। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে শরীরের বিভিন্ন স্থানের চামড়া উঠে গেছে।
ফিঙ্গারপ্রিন্ট নিয়েও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :