শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে কাল

অনলাইন ডেক্স / ৪৬ প্রকাশিত সময়:
বুধবার, ১ এপ্রিল, ২০২৬

এপ্রিল মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত জানা যাবে আগামীকাল বৃহস্পতিবার (২ এপ্রিল)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বিকেল ৩টায় কারওয়ান বাজারের বিইআরসি কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই সিদ্ধান্ত জানা যাবে।

বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামাল হিসেবে পরিচিত ‘সৌদি আরামকো’ ঘোষিত এপ্রিল মাসের সিপি (কনট্রাক্ট প্রাইস) অনুযায়ী এই মূল্য সমন্বয় করা হবে।প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে দেশে বেসরকারি খাতের এলপিজির দাম নির্ধারণ করা হয়।

 

গত ২ মার্চ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। এ ছাড়া অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৩ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।


More News Of This Category