শিরোনামঃ

এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে জরুরি নির্দেশনা

admin
এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে জরুরি নির্দেশনা
Getting your Trinity Audio player ready...

স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে তথ্যগত ভুলের কারণে যাদের উৎসবভাতা বকেয়া রয়েছে তাদের বিল সাবমিটের নির্দেশনা দিয়েছে মাউশি। শনিবার (৩১ জানুয়ারি) অধিদপ্তরের ইএমআইএস সেলের এক কর্মকর্তা এ তথ্য জানান।

সূত্র জানায়, স্কুল-কলেজের এমপিও ইলেকটনিক্স ফান্ড ট্রান্সফারে (ইএফটি) চালু হওয়ার পর তথ্য ভুলের কারণে যাদের ঈদ বা নববর্ষ ভাতা বকেয়া আছে তাদের ইএফটি বিল সাবমিট অপশন চালু হয়েছে। দ্রুত বকেয়া উৎসব ভাতা বিল সাবমিট করতে হবে।

সূত্র আরো জানায়, ইএফটি চালু হওয়ার পর তথ্য ভুলের কারণে যাদের এক বা একাধিক মাসের বিল বকেয়া আছে, তাদেরকেও মাসভিত্তিক বকেয়া বিল সাবমিট করতে হবে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।