শিরোনামঃ

এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন?

অনলাইন ডেক্স
এত দিন কোথায় ছিলেন সাবেক স্পিকার শিরীন শারমিন?
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৬ এপ্রিল) ভোররাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমণ্ডিতে তার এক আত্মীয়বাড়ি থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় বা কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ডিবি।

এদিকে, আটকের পর শিরীন শারমিন চৌধুরীকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর এদিন দুপুরে আদলতে তোলার কথা রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শিরীন শারমিন চৌধুরী জনসমক্ষে অনুপস্থিত থাকায় তিনি দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন তা নিয়ে গুঞ্জন ছড়ায়।তবে শেষপর্যন্ত তিনি আটক হলেন। এত দিন তিনি কি সেখানেই ছিলেন নাকি অন্যকোথাও আত্মগোপনে ছিলেন সে বিষয়ে এখনো জানা যায়নি।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।