শিরোনামঃ
রামিসা হত্যার রায়ে সন্তুষ্টি প্রকাশ আসামিপক্ষের আইনজীবীর রায়ে খুশি রামিসার বাবা ১৯৮৬ বিশ্বকাপ ফুটবলের জাদুকর ম্যারাডোনার একচ্ছত্র আধিপত্যের মহাকাব্য আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ সরকারি সফরে চীন গেলেন তথ্যমন্ত্রী সংসদে তথ্য প্রতিমন্ত্রী ঢাকা থেকে ১২৪৪টি পত্রিকা প্রকাশিত হয় সংসদে জ্বালানিমন্ত্রী গ্যাস পরিস্থিতির উন্নতি হলে সার কারখানাগুলোতে সরবরাহ করা হবে বাজেট অধিবেশন চলবে ৯ জুলাই পর্যন্ত এফইআরবি ও বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাবের সমঝোতা স্মারক সই মাগুরা শহরের স্টেডিয়াম পাড়ায় হৃদয় বিদারক ঘটনা স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা 
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

এক মাস পর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় উৎপাদন শুরু

অনলাইন ডেক্স / ৪৭ প্রকাশিত সময়:
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

গ্যাস সংকটের কারণে এক মাস ২ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা।

সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে উৎপাদন শুরু হয়েছে বলে সন্ধ্যায় নিশ্চিত করেছেন কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. ফখরুল আলম।

তিনি জানান, সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত ৪ মার্চ থেকে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। গত ৩১ মার্চ সন্ধ্যায় পুনরায় গ্যাস সংযোগ পাওয়ার পর কারখানাটি চালু হয়েছে।আজ দুপুর ১২টা থেকে কারখানাটির সার উৎপাদন শুরু হয়।

 

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, দৈনিক ২ হাজার ৮০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ কারখানাটি পুরোপুরি গ্যাসনির্ভর। গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন এ পরিমাণ সার উৎপাদন ব্যাহত হচ্ছিল। গত ১ এপ্রিল পর্যন্ত কারখানাটিতে মোট ২৮ হাজার ৯৪৮ মেট্রিক টন ইউরিয়া সার মজুদ রয়েছে।


More News Of This Category