শিরোনামঃ
আড়পাড়ায় কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় রাজশাহী পবা উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড এর শুভ উদ্বোধন করলেন তারেক রহমান বাঘায় সালিশি সিদ্ধান্ত অমান্য ও অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগী বাবর আলীর মানববন্ধন রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ৭ দফা দাবি আমাদের রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ : প্রধানমন্ত্রী এলপিজি অটোগ্যাস খাতে নীতিমালা সহায়তার দাবি হরমুজ ছাড়াই বিকল্প পথে তেল রপ্তানির সক্ষমতা গড়ছে আরব আমিরাত ট্রাম্পের শূন্য হাতে ফেরার পর এবার চীন সফরে পুতিন মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার ডায়মন্ড হারবারে শুভেন্দু, উচ্ছ্বসিত সমর্থকরা থাইল্যান্ড ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৮
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

আলজেরিয়ার বিজয় দিবসে শুভেচ্ছা জানাল পিস ফর পিপল ফাউন্ডেশন

অনলাইন ডেস্ক / ৬১ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

আলজেরিয়ার ৬৪তম বিজয় দিবসে শুভেচ্ছা জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন পিস ফর পিপল ফাউন্ডেশন। বৃহস্পতিবার (১৯ মার্চ) আলজেরিয়ার ঢাকাস্থ দূতাবাসে দেশটির বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে এ শুভেচ্ছা জানায় সংগঠনটি।

 

এ সময় ঢাকায় নিযুক্ত আলজেরিয়ান রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানিকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান পিস ফর পিপল ফাউন্ডেশনের অফিস ও প্রেস সেক্রেটারি মাজহার ইমন।

শুভেচ্ছা জানানোর সময় রাষ্ট্রদূত সাইদানিকে শিক্ষার্থী ও তরুণ সমাজকে ঘিরে বিভিন্ন কর্মসূচি গ্রহণের অনুরোধ করেন মাজহার ইমন।

উত্তরে রাষ্ট্রদূত দুই দেশের পারস্পরিক সম্পর্কের ধারাবাহিকতায় বিভিন্ন কর্মসূচি নিয়ে জানান এবং ভবিষ্যতেও এসব কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান রাষ্ট্রদূত।

 

এদিকে, বিজয় দিবসের অনুষ্ঠানে ১৯ মার্চ ১৯৬২-এর ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ান রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি। তিনি বলেন, এই দিনে আলজেরিয়ার অস্থায়ী সরকারের (জিপিআরএ) প্রেসিডেন্ট বেনইউসেফ বেনখেদ্দা এভিয়ান চুক্তির পরিপ্রেক্ষিতে সমগ্র আলজেরিয়ায় যুদ্ধবিরতির ঘোষণা দেন। এর মাধ্যমে প্রায় আট বছরের সশস্ত্র সংগ্রাম সমাপ্ত হয় এবং ৫ জুলাই ১৯৬২-এ গণভোটের মাধ্যমে দেশটি স্বাধীনতার পথে প্রবেশ করে।

 

এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ-আলজেরিয়ার ঐতিহাসিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেও বক্তব্য দেন রাষ্ট্রদূত।


More News Of This Category