শিরোনামঃ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

জামালপুরে স্বামীর ঋণের চাপে গৃহবধূর আত্মহত্যা

অনলাইন ড্রেস / ৩৯ প্রকাশিত সময়:
শুক্রবার, ৮ মে, ২০২৬

জামালপুরের সরিষাবাড়ীতে ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে আমিনা বেগম (৩২) নামে দুই সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ মে) রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাখিমারা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত আমিনা বেগম ওই গ্রামের সৌদি প্রবাসী শিপন মিয়ার স্ত্রী এবং সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার ভাঙ্গাবাড়ি এলাকার আব্দুল হাকিমের মেয়ে।

 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৫ বছর আগে পরিবারের অভাব দূর করতে ধারদেনা করে শিপন মিয়া সৌদি আরবে যান।

 

 

সেখানে গিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়লে বাড়িতে টাকা পাঠানো বন্ধ করে দেন তিনি। এদিকে ঋণের চাপ ও সেই টাকা পরিশোধ করতে না পেরে মানসিকভাবে বিপদগ্রস্ত হয়ে পড়েন শিপনের স্ত্রী আমিনা বেগম। এনিয়ে স্বামীর সঙ্গে প্রায়ই মোবাইলফোনে কথা কাটাকাটি হতো। দীর্ঘ দিনের মানসিক চাপ ও পারিবারিক অশান্তির জেরে বৃহস্পতিবার রাতে স্বামীর বাড়িতে আমেনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানান স্বজনরা।

 

খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠায়।

 

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।


More News Of This Category