শিরোনামঃ
সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা, কমতে পারে তাপমাত্রা কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের এক অবিসংবাদিত কিংবদন্তি : মির্জা ফখরুল পশুর হাট এলাকায় ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের সাক্ষাৎ ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ফরিদপুরে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন ফরিদপুরে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে জমজমাট পতাকা ও সামগ্রীর বেচাকেনা ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে অসহায়দের মাঝে আর্থিক অনুদান বিতরণ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

সরকার গঠনের মতো প্রয়োজনীয় আসন অর্জনের গুঞ্জন টিভিকের

অনলাইন ড্রেস / ৪২ প্রকাশিত সময়:
শুক্রবার, ৮ মে, ২০২৬

তামিলনাড়ুর পরবর্তী সরকার গঠন নিয়ে চলমান অচলাবস্থা নিরসনে আবারও বৈঠকে বসছে তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান বিজয় ও রাজ্যপাল আরলেকার। টানা তিনদিনের মধ্যে এটি তৃতীয় বৈঠক হবে। বৈঠকটি বিকেলে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

 

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, নবাগত দল টিভিকে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন সংখ্যা অর্জন করেছে।

 

 

দলটির ১০৮ আসনের সঙ্গে কংগ্রেসের পাঁচটি, বিদুতলাই চিরুথাইগাল কাচ্চি, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) ও ভারতের কমিউনিস্ট পার্টি থেকে দুটি করে আসন পাওয়ায় দলটি সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮ আসন অর্জন করেছে বলে জানা গেছে।

গেল বুধ ও বৃহস্পতিবার টানা দুই দিন পরপর দুজনের সাক্ষাৎ হয়েছিল। উভয়বারই আরলেকার সরকার গঠনের জন্য বিজয়ের দাবি নাকচ করে দেন। কারণ সরকার গঠনে বিধানসভায় টিভিকের প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ছিল না।

 

 

গত মাসের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক বিজয় লাভ করেছে বিজয়ের তামিলগা ভেট্রি কাজাগাম। নির্বাচনী অভিষেকেই দলটি ২৩৪টি আসনের মধ্যে ১০৮ আসনে জয়লাভ করে। রাজ্যে দুই শক্তি রাজনৈতিক দল ডিএমকে এবং এআইএডিএমকের ৬২ বছরের একচ্ছত্র আধিপত্য ভেঙে দিয়েছে নবাগত দলটি।


More News Of This Category