শিরোনামঃ
ধূরইলে ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত খুলনায় ভাড়া বাসা থেকে ২ শিশুর লাশ উদ্ধার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য, এনসিপি নেতা গ্রেপ্তার ১ জুন থেকে সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ, বিপাকে বনজীবীরা একাত্তরের পরাজিত যোদ্ধারা ফণা তোলার চেষ্টা করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সমাজে একজন করে জিয়া প্রতিষ্ঠিত হলেই যথেষ্ট : ডেপুটি স্পিকার ছেলের আবদার মিটাইতেই বাইকটা কিনে দিছিলাম, দুর্ঘটনায় গেল প্রাণ শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে : গয়েশ্বর মোটরসাইকেল দুর্ঘটনায় সড়কে ঝরল দুই তরুণের প্রাণ পানিসম্পদমন্ত্রী সাড়ে ৩ বছরের শাসনামলে শহীদ জিয়া স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ডিসিদের কার্যকর ভূমিকা রাখতে হবে : দীপেন দেওয়ান

অনলাইন ড্রেস / ৪০ প্রকাশিত সময়:
বুধবার, ৬ মে, ২০২৬

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য চট্টগ্রামকে উন্নয়নের মূল স্রোতোধারায় সম্পৃক্ত করতে জেলা প্রশাসকদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

 

পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা অত্যন্ত স্পর্শকাতর। এখানে জেলা প্রশাসকদের সবকিছু মেইনটেইন করে কাজ করতে হবে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের কাজের মধ্যে অনেক সময় বাংলাদেশের ভাবমূর্তি নির্ভর করে।

 

 

ভূমির ব্যবহার, বনজ সম্পদ সংরক্ষণ, সম্পদ আহরণ সব ক্ষেত্রেই সম্পদের ভারসাম্য সম্পর্কে ধারণা থাকতে হবে। পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে জেলা প্রশাসকদের পরিষ্কার ধারণা থাকতে হবে বলে অভিমত ব্যক্ত করেন পার্বত্য মন্ত্রী।

বুধবার (৬ মে) ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৬’-এর দ্বিতীয় অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান জেলা প্রশাসকদের প্রতি এসব নির্দেশনা প্রদান করেন।

 

মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনির সভাপতিত্বে অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল

মিন্টু।মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য অঞ্চলের চ্যালেঞ্জ মোকাবিলায় জেলা প্রশাসকদের সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে বলেন, চাষযোগ্য ভূমি কম হওয়ায় দুর্গম এলাকার মানুষ এখনো জুম চাষের ওপর নির্ভরশীল। তাদের দারিদ্র্য বিমোচনে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নে নিরলস কাজ করছে সরকার। তিনি খাগড়াছড়িতে ‘হেডম্যান অফিস’ নির্মাণ, বান্দরবানে সুপেয় পানির প্রকল্প বাস্তবায়ন এবং প্রতিটি উপজেলায় ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন।

 

মন্ত্রী দীপেন দেওয়ান আরো বলেন, পার্বত্য চট্টগ্রামকে পেছনে ফেলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

 

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রদত্ত ‘রংধনু জাতি’ বা ‘রেইনবো নেশন’-এর ধারণার সফল প্রতিফলন হলো পার্বত্য চট্টগ্রাম। এখানকার বৈচিত্র্যময় জাতিগোষ্ঠীর সম্প্রীতিই আমাদের জাতীয়তাবাদের মূল ভিত্তি।

 

প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, বাংলাদেশে অপরাধীদের কোনো অভয়ারণ্য হতে দেওয়া হবে না। তিনি বলেন, দেশের মানুষের অধিকার নিশ্চিত করা, মানবাধিকার সমুন্নত রাখা, প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা ও মানুষের জানমালের নিরাপত্তা বিধান করা হবে বর্তমান গণতান্ত্রিক সরকারের কাজ।

 

 

তিনি জেলা প্রশাসকদের সরকারের বিধি-বিধান অনুসরণ করে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ ছাড়া সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান ও পরিবেশ, বন ও জলবায়ু সচিব মো. রায়হান কাওছার। সম্মেলনে অন্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বিভাগীয় কমিশনাররা এবং ৬৪ জেলার জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন।

 


More News Of This Category