শিরোনামঃ

নারায়ণগঞ্জে মাদক-অস্ত্রসহ আটক ১৩

অনলাইন ড্রেস
নারায়ণগঞ্জে মাদক-অস্ত্রসহ আটক ১৩
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করা হয়েছে।

 

বুধবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় র‍্যাব-১১ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে র‍্যাব-১১-এর অধিনায়ক জানান, মঙ্গলবার দুপুরে শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় র‍্যাবের অভিযানে হামলা ও তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনার পর থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

 

 

এর ধারাবাহিকতায় রাতে দেওভোগ নূর মসজিদ এলাকায় একটি ছয়তলা ও একটি দুইতলা বাড়িতে অভিযান চালায় র‍্যাব।

এ সময় দুই বাড়িতে তল্লাশি করে মাদকের আস্তানা থেকে ৬ রাউন্ড পিস্তলের গুলি, ১০টি ছুরি-চাকু, চাইনিজ কুড়াল ৭টি, রামদা ২টি, চাপাতি ৩টি, সিসি ক্যামেরা ৪টি, ড্রোন ১টি, নগদ ১১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা, ২৩৫ কেজি গাঁজা এবং ১১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ ছাড়া র‍্যাবের ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।