শিরোনামঃ

বিজেপির কাছে পরাজিত ‘রবিনহুড’খ্যাত অধীর চৌধুরী

অনলাইন ড্রেস
বিজেপির কাছে পরাজিত ‘রবিনহুড’খ্যাত অধীর চৌধুরী
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মুর্শিদাবাদ মানেই যেখানে ছিল অধীর চৌধুরীর দাপট, সেই চেনা দুর্গে এবার বড়সড় ধস নামল। ২০২৪-এর লোকসভা নির্বাচনে হারের পর ২০২৬-এর বিধানসভা নির্বাচনেও হারের মুখ দেখতে হলো প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে। বিজেপির সুব্রত মৈত্রর কাছে প্রায় ১৫ হাজার ভোটে পরাজিত হলেন তিনি।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মূলত ধর্মীয় মেরুকরণই কাল হয়েছে অধীরের জন্য।

 

 

পরাজয়ের প্রধান দিকগুলো হলো, গত লোকসভা ভোটের মতোই এবারও মুসলিম ভোট কংগ্রেস ও তৃণমূলের মধ্যে ভাগ হয়ে গিয়েছে। হিন্দু ভোটার অধ্যুষিত বহরমপুর বিধানসভা কেন্দ্রে হিন্দু ভোট একত্রিত হয়েছে বিজেপির পক্ষে। রাজ্যজুড়ে চলা বিজেপির ঝোড়ো হাওয়ায় খড়কুটোর মতো উড়ে গিয়েছে কংগ্রেসের দীর্ঘ ৪০ বছরের এই দুর্গ।

অধীর চৌধুরীর রাজনৈতিক জীবনে পরাজয় খুব বিরল।

 

 

১৯৯১ সালে সিপিএমের কাছে হারের পর এটাই তার বিধানসভা নির্বাচনে বড় বিপর্যয়। ২০২৪ সালে তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে হারের পর দলীয় পদ খোয়ানো এবং কোণঠাসা হয়ে পড়ার পর, এবারের লড়াই ছিল তার কাছে অস্তিত্ব রক্ষার লড়াই। নিজের পরাজয় স্বীকার করে অধীর চৌধুরী বলেন, ‘সারা পশ্চিমবঙ্গজুড়ে যে বিজেপি ঝড় সবাইকে কুপোকাত করেছে, আমিও তাতে হেরেছি। হতাশ হওয়ার কিছু নেই।

’ বিজয় নিশ্চিত হওয়ার পর বিজেপির সুব্রত মৈত্র এই জয় উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দলের কর্মীদের।

সূত্র : এই সময়

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।