শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

নিবন্ধনবিহীন অনলাইন পোর্টাল বন্ধের নির্দেশনা প্রত্যাহার

অনলাইন ড্রেস / ৩৪ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

সিলেটে রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল দেশি ও বিদেশি ডোমেইন থেকে অপসারণের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে নিজেদের অবস্থান থেকে সরে এসেছে সিলেট মহানগর পুলিশ। অনিবন্ধিত অনলাইন পোর্টাল সরানোর নির্দেশ সংবলিত এসএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশের পর তীব্র সমালোচনা শুরু হয়। এর পর বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পূর্বের গণবিজ্ঞপ্তি বাতিল করে আরেকটি গণবিজ্ঞপ্তি দেয় এসএমপি।

 

এর আগে বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট মহানগর পুলিশ কমিশনার আবুদল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি পাঠানো হয়।

 

 

এতে বলা হয়, ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী অনলাইন নিউজ পোর্টাল প্রকাশের জন্য নিবন্ধনের বাধ্যবাধকতা রয়েছে। লক্ষ করা যাচ্ছে, কিছু অনলাইন নিউজ পোর্টাল কর্তৃক যথাযথ রেজিস্ট্রেশন ব্যতীত ভুল, অসত্য, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ও প্রোপাগান্ডাভিত্তিক সংবাদ প্রচার করা হচ্ছে। যা জনমনে বিভ্রান্তি সৃষ্টিসহ বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।’এতে আরো বলা হয়েছে, এ অবস্থায় গণবিজ্ঞপ্তি জারির ৪৮ ঘণ্টার মধ্যে (১ মে সন্ধ্যা ৬টা) রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজ পোর্টাল দেশি-বিদেশি ডোমেইন থেকে অপসারণের নির্দেশ প্রদান করা হলো।

 

 

অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উক্ত রূপ নিউজ পোর্টালের প্রকাশিত কোনো সংবাদ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ, শেয়ার, লাইক ও কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য সিলেট মহানগরীর সর্বসাধারণকে অনুরোধ করা হলো।’

গণবিজ্ঞপ্তিটি সংবাদ আকারে গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার ব্যাপক হারে ছড়িয়ে পড়ে। এতে তুমুল সমালোচনা শুরু হয়।

 

অনেকে প্রশ্ন তোলেন, অনলাইন পোর্টালের ডোমেইন অপসারণের ক্ষমতা এসএমপির আছে কি না। অনেকে একে আবার গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী হিসেবে উল্লেখ করেন।নিজাম উদ্দিন টিপু নামে একজন ফেসবুকে এ নিয়ে দীর্ঘ পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ‘একই দিনে দুই চিত্র! একদিকে ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইউনেস্কো প্রতিনিধিদের সামনে বুক ফুলিয়ে বলছেন- ‘বর্তমান সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী।’ অন্যদিকে সিলেটে বসে মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী জারি করছেন এক ‘তুঘলকি’ ফরমান!

 

রাতে আল্টিমেটাম দেওয়ার পর আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ফের গণমাধ্যমে গণবিজ্ঞপ্তি আগের আল্টিমেটাম বাতিলের কথা জানায় এসএমপি।

 

 

পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে আগের আল্টিমেটাম সম্বলিত জারিকৃত গণবিজ্ঞপ্তি বাতিল ঘোষণা করা হয়। তবে ঠিক কি কারণে বাতিল করা হয়েছে সে বিষয়ে উল্লেখ না করে কেবল পূর্বের গণবিজ্ঞপ্তির স্মারক নম্বর উল্লেখ করে সেটি বাতিলের কথা জানানো হয়।


More News Of This Category