শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মোহনপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি: / ৪১ প্রকাশিত সময়:
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

মোহনপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

 

রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ (২৩ এপ্রিল -২৯ এপ্রিল ) উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মোহনপুরের বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) বেলা ১২টায় এ পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আখতার হোসেন।

এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.খন্দকার সাগর আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) (মেডিসিন বিষয়ক) ডাঃ রাকিবুল ইসলাম জুনিয়র কনসালটেন্ট নাক,কান,গলা ডাঃ প্রদীশ কুমার বিশ্বাস, জুনিয়র কনসালটেন্ট সার্জারী
ডাঃ নুর-ইসলাম দেওয়ান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল মতিন, মৌগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক
ফৌজিয়া নাহিদ, মেডিকেল
টেকনোলজিস্ট (ইপিআই)
আলমগীর হোসেন, নার্স ইনচার্জ এনামূল হক, সিনিয়র স্টাফ নার্স মার্শাল হোসেন, মোহনপুর উপজেলা মাদক, জঙ্গিবাদ, নাশকতারোধ, ইভটিজিং ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক, মোহনপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরাম কমিটি নির্বাহী সদস্য ও মোহনপুর থানা পুলিশ বান্ধব কমিটি সদস্য সচেতনকর্মী, সাংবাদিক, ফিরোজ আলম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা খাদ্য ও পুষ্টির গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান সময়ে শিশুসহ সব বয়সের মানুষের মধ্যে প্রক্রিয়াজাত খাবার, রং মিশানো কেমিক্যালযুক্ত জুস, চিপস, চকলেট ইত্যাদির প্রতি আকর্ষণ বেড়েছে। এসব খাবার এড়িয়ে সহজলভ্য, দেশীয় এবং সুলভ মূল্যের ফল যেমন চিনাবাদাম, পেয়ারা, কামরাঙ্গা, আমড়া, পেঁপে, কলা, ডাব ইত্যাদি খাওয়ার পরামর্শ দেন।

পাশাপাশি খাদ্য উপাদান, সুষম খাবার, মাতৃ ও কৈশোরকালীন পুষ্টি, গর্ভবতী মায়ের খাদ্য এবং নবজাতকের সঠিক পুষ্টি বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয়। বিশেষ করে মায়ের দুধের সঠিক সংযোগ, ছয় মাস পর বাড়তি খাবার দেওয়ার নিয়ম এবং পরিস্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব নিয়েও সচেতনতা মূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


More News Of This Category