শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রায়পুরার চরাঞ্চলে পুলিশের অভিযানে রাকিব ওরফে এ্যাংকা গ্রেপ্তারসহ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

অনলাইন ডেস্ক / ২৩ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

প্রেস নোটঃ

রায়পুরার চরাঞ্চলে পুলিশের অভিযানে রাকিব ওরফে এ্যাংকা গ্রেপ্তারসহ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারঃ

 

ইং ২৬/০৪/২০২৬ খ্রিঃ তারিখ রাত ২৩.৩০ ঘটিকায় সময় রায়পুরা থানা ও বাশঁগড়ি তদন্ত কেন্দ্রের অফিসার ও ফোর্স রায়পুরা থানা এলাকায় চরাঞ্চল ইউনিয়ন সমূহের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যাবেক্ষনের নিমিত্তে টহল ডিউটি কার্যক্রম পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রায়পুরা থানাধীন বাঁশগাড়ী সাকিনস্থ চরমেঘনা গ্রামে নিজ পৈত্রিক বাড়ীতে অধৈব অস্ত্র ও গুলি নিয়ে অবস্থান করতেছে।

 

বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করিলে পুলিশ সুপার, নরসিংদী মহোদয় জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, সহকারী পুলিশ সুপার, শিবপুর সার্কেল, অতিরিক্ত দায়িত্বে রায়পুরা সার্কেল, নরসিংদী , জনাব মোঃ রায়হান সরকার ও অফিসার ইনচার্জ, রায়পুরা থানা জনাব মোঃ মজিবুর রহমান এর তত্ত্বাবাধয়নে রায়পুরা থানা ও বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করিয়া ইং ২৭/০৪/২০২৬ খ্রিঃ তারিখ রাত ০০.২০ ঘটিকার সময় রায়পুরা থানাধীন বাঁশগাড়ী সাকিনস্থ চরমেঘনা গ্রামে জনৈক মোঃ আক্তার মিয়ার বসত বাড়ী হইতে সন্ত্রাসী রাকিব ওরফে এ্যাংকা (২৩), পিতা-মোঃ আক্তার মিয়া, মাতা-মোসাঃ সখিনা বেগম, সাং-চর মেঘনা, থানা-রায়পুরা, জেলা-নরসিংদীকে পৈত্রিক বাড়ি হতে গ্রেফতার করা হয় এবং তার বসত ঘরের খাটিয়ার নিচে প্লাস্টিকের বস্তার মাঝে রক্ষিত অবস্থায় নিম্নবর্ণিত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র-সরঞ্জামাদি উদ্ধার করা হয় ।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের বিবরণঃ

 

১। কাঠের বাটযুক্ত ওয়ান সুটারগান, যাহার আড়াআড়ি লম্বা ০৪ (চার) ফিট,

২। কাঠের বাটযুক্ত ওয়ান সুটারগান, যাহার লম্বা ০২ (দুই) ফিট ৬.৫ (সাড়ে ছয় ইঞ্চি)

৩। কাঠের বাটযুক্ত ওয়ান সুটারগান, যাহার আড়াআড়ি লম্বা ০২ (দুই) ফিট ৬ (ছয়) ইঞ্চি,

৪। ০৪ (চার) টি পিতলের বুলেট যাহার পিছনে BOF লেখাসহ অন্যান্য লেখা আছে,

৫। ০২ (দুই) টি সাদা রংয়ের সিসা কার্তুজ,

৬। ০১ (এক) টি নীল রংয়ের সিসা কার্তুজ

 

উল্লেখ্য যে, সন্ত্রাসী রাকিব ওরফে এ্যাংকা এর বিরুদ্ধে সর্বমোট ০৭ টি মামলা রয়েছে।

 

উক্ত ঘটনার প্রেক্ষিতে রায়পুরা থানার মামলা নং-৫৮, তারিখ-২৭/০৪/২০২৬ খ্রিঃ, ধারাঃ The Arms Act-1878 এর 19(A),19(f) রুজু করা হয়েছে । আসামীকে দ্রুত সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


More News Of This Category