সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

টাঙ্গাইলে নারী ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার

অনলাইন ডেক্স / ৪৯ প্রকাশিত সময়:
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক নবজাতকের বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া এলাকার লৌহজং নদীর পার থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে স্থানীয় লোকজন লৌহজং নদীর গুনটিয়া এলাকায় মাটির নিচে একটি বস্তা পুঁতে থাকতে দেখেন। বস্তাটির ওপরে কুকুরদের কামরাতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়।পরে তারা পুলিশকে খবর দিলে সন্ধ্যায় মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাহাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে বস্তাটি উদ্ধার করেন। পরে ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক নারী এবং এক ছেলে নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

 

এ বিষয়ে এসআই রাহাদুজ্জামান বলেন, ‘গর্ভবতী নারীকে গলায় ফাঁস লাগিয়ে হত্যার পর বস্তাবন্দি করে মাটিতে পুঁতে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ পচে যাওয়ায় গর্ভ থেকে ছেলে বাচ্চা বের হয়ে গেছে।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে।’


More News Of This Category