শিরোনামঃ

পঞ্চগড়ে ডাকাতচক্রের ১০ সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেক্স
পঞ্চগড়ে ডাকাতচক্রের ১০ সদস্য গ্রেপ্তার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পঞ্চগড়ে ডাকাতির প্রস্তুতিকালে চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে দেশীয় অস্ত্র, ডাকাতির সরঞ্জাম, মোবাইল ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার রবিউল ইসলাম।গ্রেপ্তাররা হলেন, দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভাবকী ডাঙ্গাপাড়া এলাকার প্রদীপ রায় (৩৮), চিরিরবন্দর উপজেলার ভুষিরবন্দর এলাকার জহুরুল ইসলাম (৩০), একই উপজেলার নসরতপুর এলাকার মমিন ইসলাম (৩৮), কোতয়ালী থানার কেলবাড়ি এলাকার বাবুল হোসেন (৫৪), বকুন্ঠপুর এলাকার খায়রুল ইসলাম (৪৫), পঞ্চগড় সদর উপজেলার ইসলামবাগ এলাকার নুর ইসলাম (৬০), রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর মাঝাপাড়া এলাকার আবু সুমন (৩০) কোতয়ালী থানার অতিরামপুর হাজিপাড়া এলাকার আব্দুস সালাম (৫৮), একই থানার জোলাপাড়া এলাকার ফারুক (৩০) ও মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার খুলশী কুমুরিয়া এলাকার আব্দুল মান্নান (৪০)। পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে ডাকাতির সঙ্গে জড়িত। রবিবার রাত আড়াইটায় তারা দিনাজপুরের দশমাইল এলাকা থেকে একই মাইক্রোবাসে পঞ্চগড়ে প্রবেশ করে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের ধরতে মাঠে নামে ডিবি পুলিশ।

জেলা শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে মহাসড়কে থেমে থাকা মাইক্রোবাসটিতে তল্লাশি করে প্রদীপ ও জহুরুলকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রের বাকি ৮ সদস্যকেও গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ধারালো ছুরি, কাটার মেশিন, স্লাইরেঞ্জ, প্লাস, ব্লেডসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। 

পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, ‘এই চক্রটি এর আগেও পঞ্চগড়ের একটি চা কারখানাতে ডাকাতি করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পঞ্চগড়ের চা কারখানাসহ বিত্তবানদের বাড়িতে ভয়ংকর ডাকাতির পরিকল্পনা ছিলো তাদের। তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। আমরা পুরো চক্রটিকে ধরতে চাই।’
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।