সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

কাপ্তাই হ্রদে ২৪ এপ্রিল মধ্যরাত থেকে মাছ আহরণে নিষেধাজ্ঞা

অনলাইন ডেক্স / ৩১ প্রকাশিত সময়:
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে আগামী ২৪ এপ্রিল মধ্যরাত থেকে পরবর্তী তিন মাস মাছ আহরণ, পরিবহন, সংরক্ষণ ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।

প্রতিবছরের মতো এবারও কাপ্তাই হ্রদের মাছের প্রাকৃতিক প্রজনন ও স্বাভাবিক বৃদ্ধির লক্ষ্যে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সোমবার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)রাঙামাটি বিপণনকেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইশতিয়াক হায়দারসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বৈঠকে জানানো হয়, প্রতিবছরের মতো এবারও কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন, অবমুক্ত পোনার স্বাভাবিক বৃদ্ধি এবং হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২৪ এপ্রিল মধ্যরাত থেকে তিন মাস হ্রদে মৎস্য আহরণ, বিপণন, সংরক্ষণ ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা থাকবে।

এ সময় নিবন্ধিত জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যসহায়তা (চাল) প্রদান করা হবে। পাশাপাশি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বৈঠকে জানানো হয়েছে।

বিএফডিসি রাঙামাটি বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম বলেন, ২৪ এপ্রিল মধ্যরাত থেকে হ্রদে মাছ আহরণ বন্ধ হবে।পানির অবস্থার ওপর নির্ভর করে আগামী ৩১ জুলাই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। আহরণকালীন ভ্রাম্যমাণ টিম কাজ করবে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।


More News Of This Category