শিরোনামঃ
ঝালকাঠি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত অনিশ্চয়তা কাটিয়ে হাসিমুখে পরীক্ষার টেবিলে ৩৩ শিক্ষার্থী ভাড়া নির্ধারণ কমিটিতে প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি যাত্রী কল্যাণ সমিতির চীন যাচ্ছেন বিএনপি মহাসচিব ও প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বাস-ট্রাকের ভাড়া বাড়াতে বিআরটিএর সঙ্গে বৈঠকে মালিকরা জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত পুলিশের বিভিন্ন পদে বড় রদবদল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে জরুরি বৈঠক সন্ধ্যায় রুমিন ফারহানার বক্তব্যের সময় ‘অশোভন আচরণের’ নিন্দা বিরোধীদলীয় নেতার
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

সংবাদপত্রে দশম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু শিগগিরই : তথ্যমন্ত্রী

অনলাইন ডেক্স / ৯ প্রকাশিত সময়:
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

শিগগিরই সংবাদপত্রে দশম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে বলে সংসদে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ বাংলাদেশ গেজেটে প্রকাশ হয়েছে। সাংবাদিক ও সংবাদপত্র মালিকপক্ষের আয়কর প্রদান নিয়ে মতপার্থক্য দেখা দেওয়ায় নবম সংবাদপত্র মজুরি বোর্ড কার্যকর হয়নি।

রবিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন তিনি।ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত লিখিত প্রশ্নটি উত্থাপন করেন বিরোধীদলীয় সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।

 

জবাবে মন্ত্রী আরো জানান, বর্তমানে নবম সংবাদপত্র মজুরি বোর্ড বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে ৬টি রিট/সিভিল পিটিশন চলমান আছে।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের সুরক্ষা, সক্ষমতা, সহায়তা, মর্যাদা ও নিরাপদ পেশাগত পরিবেশ তৈরির লক্ষ্যে সাংবাদিক সুরক্ষা সহায়তা সেল; হুমকি/হামলা/ডিজিটাল হয়রানির ঘটনায় আইনি ও প্রযুক্তিগত রেফারেল; নারী সাংবাদিকদের জন্য বিশেষ সহায়তা; ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ; জরুরি কল্যাণ সহায়তা; জেলা পর্যায়ের সাংবাদিক সুরক্ষা উদ্যোগ এবং সংশ্লিষ্ট সংস্থাসমূহের সঙ্গে সমন্বিত সহায়তা কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগারের প্রশ্নের জবাবে মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল অ্যাক্ট যুগোপযোগী করে প্রেস কাউন্সিলকে আরো শক্তিশালী, কার্যকর গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরিত করার জন্য আইনটি সংশোধন করার কার্যক্রম চলমান।


More News Of This Category