রাজধানীর দক্ষিণখান ফায়দাবাদ আছগারুল উলুম আলিম মাদ্রাসার মাঠে গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি শেখ আব্দুল্লাহ রাসেল ও আগামীর ৪৭নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী।
মাদ্রাসার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ জনাব খন্দকার বোরহান উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহমুদুল হাসান রাসেল। শেখ আব্দুল্লাহ রাসেল তার বক্তব্যে মাদ্রাসার উন্নয়ন মূলক কান্ড তুলে ধরেন মাননীয় সাংসদ সদস্যের ও এলাকাবাসীর কাছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির নেতা শফি আহম্মেদ বাবু, অত্র মাদ্রাসার সাবেক সভাপতি সৈয়দ আরজ আলী, আব্দুল হক, মাহমুদুল হাসান আপেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষা ও সংস্কৃতির সমন্বিত উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব আয়োজন শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, কোরআন তেলাওয়াত, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে। এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এমপি এস এম জাহাঙ্গীর হোসেন নিজে । অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।