শিরোনামঃ

অবৈধ মজুতের ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি উদ্ধার

অনলাইন ডেক্স
অবৈধ মজুতের ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি উদ্ধার
Getting your Trinity Audio player ready...

সারাদেশে পরিচালিত অভিযানে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। গত ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত সময়ে মোট ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। এর মধ্যে ডিজেল ২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার, অকটেন ৩০ হাজার ৯৬০ লিটার এবং পেট্রোল ৭০ হাজার ৫৪ লিটার। জ্বালানি বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

জ্বালানি বিভাগ সূত্র জানায়, অবৈধ মজুত ও বিপণন ঠেকাতে এ সময়ে দেশজুড়ে মোট ৪ হাজার ৮২৪টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানের মাধ্যমে ২ হাজার ৯টি মামলা দায়ের করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মোট ১ কোটি ১ লাখ ৪৩৫ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি ২৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, উদ্ধার অভিযান ও আইনগত পদক্ষেপ জোরদারের ফলে অবৈধভাবে জ্বালানি মজুতের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান প্রতিফলিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তারা উল্লেখ করেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।