রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ঝালকাঠি গাবখান নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৩দিন পরে কিশোরের মরদেহ উদ্ধার

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার / ৪৮ প্রকাশিত সময়:
সোমবার, ৩০ মার্চ, ২০২৬

ঝালকাঠি গাবখান নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৩দিন পরে কিশোরের মরদেহ উদ্ধার

ঝালকাঠির গাবখান চ্যানেলে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ১৫ বছর বয়সী কিশোর আলিফের মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকার উত্তরার হাউস বিল্ডিং এলাকার বাসিন্দা সেলিম চৌধুরীর ছেলে আলিফ ঈদের পাঁচ দিন আগে ঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় তার নানাবাড়িতে বেড়াতে আসে।
গত(২৮ মার্চ) দুপুর আনুমানিক দেড়টার দিকে সে তার ছোট ভাই আলফিন ও খালাতো ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের গাবখান চ্যানেলে গোসল করতে নামে। সাঁতার না জানায় একপর্যায়ে আলিফ পানিতে ডুবে যায়।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালায় এবং পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। তবে নিখোঁজের তিন দিন পর সোমবার ( ৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলের কাছেই তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী উদ্ধার করে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, নিখোঁজের তিন দিন পর মরদেহটি ফুলে ভেসে ওঠে। মরদেহ উদ্ধার করে বাড়ির আঙিনায় রাখা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


More News Of This Category