শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

আশির দশকের সাড়া-জাগানো নায়িকা মধু আর নেই

বিনোদন ডেস্ক / ৬১ প্রকাশিত সময়:
সোমবার, ১৬ মার্চ, ২০২৬

আশির দশকের বলিউডের পরিচিত মুখ অভিনেত্রী মধু মালহোত্রা আর নেই। ১৩ মার্চ মুম্বাইয়ে ৭২ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।

 

যদিও প্রধান নায়িকা হিসেবে বেশি পরিচিতি পাননি, তবে একটি গান তাঁকে চিরস্মরণীয় করে রেখেছে। ১৯৮৩ সালের ছবি ‘হিরো’-এর বিখ্যাত গান ‘লম্বি জুদাই’–তে এক যাযাবর নারীর চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে গভীর ছাপ রেখেছেন।

 

পাকিস্তানের কিংবদন্তি লোকসংগীতশিল্পী রেশমার কণ্ঠে গাওয়া সেই গানটি আজও জনপ্রিয়।

মধু মালহোত্রার অভিনয়জীবন শুরু ১৯৭৫ সালে। তাঁর প্রথম ছবি ছিল হরর চলচ্চিত্র ‘আন্ধেরা’। পরে ‘দ্য গ্রেট গ্যাম্বলার’ (১৯৭৯), ‘সত্তে পে সত্তা’ (১৯৮২), ‘কর্জ’ (১৯৮০)–সহ বহু ছবিতে তিনি ছোট কিন্তু স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন।

 

 

নব্বইয়ের দশকেও তিনি ‘হীর রাঞ্জা’ (১৯৯২), ‘কিং আঙ্কেল’ (১৯৯৩) ও ‘গুলাম’ (১৯৯৮)–এ দেখা গেছেন।

২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওহ বেওয়াফা থি’–তে অভিনয়ের পর ধীরে ধীরে তিনি চলচ্চিত্রজগৎ থেকে দূরে সরে যান। তাঁর চলে যাওয়ায় বলিউডে নেমেছে শোকের ছায়া।

 

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস


More News Of This Category