শিরোনামঃ
দৈনিক ঢাকার সময় পত্রিকার ক্রাইম রিপোর্টার সাজ্জাদ হোসেনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে প্রেসক্লাবে জনতার বিস্ফোরণ মোহনপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ  দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে : আইনমন্ত্রী নয়াপল্টনে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিজিবি মোতায়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি / ৬৫ প্রকাশিত সময়:
রবিবার, ১৫ মার্চ, ২০২৬

রাজশাহী মহানগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) এবং রাজপাড়া ও চন্দ্রিমা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া গ্রামের এসারু উদ্দিনের ছেলে মো: এরাক উদ্দিন (৫২); কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উজান গ্রামের (বর্তমানে রাজপাড়া থানার বাকীর মোড় এলাকায় বসবাসরত) সন্তোষ কুমারের ছেলে শ্রী রাজা (৩২); চন্দ্রিমা থানার জামালপুর (তাঁতপাড়া) গ্রামের মো. মিরাজ আলীর ছেলে মো: হাসান আলী (৩৫) এবং একই থানার কেচুয়াতৈল খ্রিষ্টানপাড়া গ্রামের শ্রী নরেনের ছেলে শ্রী নির্মল (৩৭)।
গতকাল ১৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দে পৃথক পৃথক সময়ে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া এলাকা থেকে এরাক উদ্দিন, রাজপাড়া থানার বাকীর মোড় এলাকা থেকে রাজা, চন্দ্রিমা থানার মেহেরচন্ডী ফ্লাইওভার ব্রিজের নিচ থেকে হাসান এবং চন্দ্রিমা থানার কেচুয়াতৈল খ্রিষ্টানপাড়া এলাকা থেকে নির্মলকে আটক করা হয়। আকাশ

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশিকালে এরাক উদ্দিনের কাছ থেকে ৪০৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ৬ হাজার ৮শ ২০ টাকা, রাজার কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, হাসানের কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং নির্মলের কাছ থেকে ২ বোতলে মোট ১০ লিটার দেশি চোলাইমদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি এরাক উদ্দিনের বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় ১টি এবং নির্মলের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় ১টি মাদক মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


More News Of This Category