শিরোনামঃ

মোজতবা খামেনির নেতৃত্বে ইসরায়েলের দিকে প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

অনলাইন ডেক্স
মোজতবা খামেনির নেতৃত্বে ইসরায়েলের দিকে প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
Getting your Trinity Audio player ready...

বাবা আয়াতুল্লাহ আলি খামেনির মতোই ইরানের নতুন সর্বোচ্চ নেতা হয়েছেন মোজতবা খামেনি। এবার তার অধীনেই আজ সোমবার (৯ মার্চ) প্রথম দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে।

পোস্টে আইআরআইবি একটি ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে, যার গায়ে লেখা, ‘আপনার সেবায় প্রস্তুত, সাইয়্যিদ মোজতবা।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় স্ত্রী, মেয়েসহ নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই সময় তার সঙ্গে আরো উচ্চপদস্থ অন্যান্য সামরিক কর্মকর্তারাও প্রাণ হারান।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।