শিরোনামঃ

কুয়েতে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

admin
কুয়েতে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
Getting your Trinity Audio player ready...

কুয়েতে সোমবার সকালে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। তবে এতে থাকা সব ক্রু সদস্য প্রাণে বেঁচে গেছেন।

 

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনাতে প্রকাশিত এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘আজ সকালে একাধিক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে নিশ্চিত করা যাচ্ছে সব ক্রু সদস্যই নিরাপদে আছেন।

 

 

 

বিবৃতিতে আরো বলা হয়, দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করে। আহত ক্রুদের দ্রুত উদ্ধার করে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা স্থিতিশীল অবস্থায় আছেন।

মুখপাত্র জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

 

 

এ ঘটনায় মার্কিন বাহিনীর সঙ্গে সরাসরি সমন্বয় করে যৌথ কারিগরি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

এর আগে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে কুয়েতের উত্তরাঞ্চলে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে দাবি করা হয়।

 

সূত্র : আল আরাবিয়া

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।