শিরোনামঃ
সাতক্ষীরায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক-১  নর্দান ইউনিভার্সিটির সঙ্গে WESHDA এর সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর  সাতক্ষীরা জেলার তথ্য অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তুহিন ও সাঈদ  খুলনা মেট্রোপলিটন স্টেশনারি ব্যবসায়ী সমিতির নবনির্বাচিতদের শপথ গ্রহণ সম্পন্ন। মহান মে দিবস উপলক্ষে সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কার্যালয়ে সামনে সমাবেশ অনুষ্ঠিত।  ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী কোরবানির জন্য দেশে পর্যাপ্ত পরিমাণে গবাদিপশু মজুদ রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বাগমারার মাড়িয়া গ্রামের ১যুগের সমস্যার সমাধান করলেন ইউপি চেয়ারম্যান হাবিবুর বগুড়া শিবগঞ্জ আলিয়ারহাট হাসপাতাল, উদ্যোগ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। রাজশাহীর মোহনপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন মে দিবস পালিত  
শনিবার, ০২ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

শ্যামনগরের আইবুড়ি নদী পুনঃখননের দাবি

অনলাইন ডেস্ক / ৫৩ প্রকাশিত সময়:
বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও ঈশ্বরীপুর ইউনিয়নের ভেতর দিয়ে বয়ে যাওয়া আইবুড়ি নদী। এতে প্রায় ২০ হাজার বিঘা কৃষিজমি এবং নদী তীরের অন্তত ৭০০ পরিবারের জীবন-জীবিকা হুমকিতে পড়েছে।

 

এমন পরিস্থিতিতে নদীট পুনঃখননের দাবি জানিয়েছে স্থানীয়রা। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজা প্রতাপাদিত্যর রাজধানী খ্যাত শ্যামনগরের ধুমঘাট হাটখোলায় মানববন্ধনে এই দাবি জানানো হয়।

 

 

 

ঈশ্বরীপুর ইউনিয়ন গ্রিন কোয়ালিশন-এর সভাপতি এম জিল্লুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বীরেন্দ্র নাথ বিশ্বাস, প্রজন্ম রক্তদান সংস্থার সভাপতি আহমেদ রাজু, এসডি মিলন সংঘের শরীফ হোসেন, জেলেখালি ভাই ভাই সংঘের সাধারণ সম্পাদক সাধন কুমার পরমাণ্য, শাপলা নারী উন্নয়ন সংগঠনের অল্পনা রানী মিস্ত্রি, সাইমুম যুব সংঘের সুমন হোসেন, মধুদ্যুতি মণ্ডল প্রমুখ।

 

বক্তারা বলেন, নিষিদ্ধ জাল ও পাটা (মাছ ধরার উপকরণ) দিয়ে নদীর বিভিন্ন অংশে বাঁধ দেওয়ায় স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে নদীতে পলি জমে নাব্যতা কমে গেছে। বর্ষা মৌসুমে দুই তীরের গ্রামগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে।

 

 

এতে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।

বক্তারা আরো বলেন, কৃষিপ্রধান মুন্সিগঞ্জ ইউনিয়নের পশ্চিম জেলেখালী ও কচুখালী গ্রামের প্রায় ছয় হাজার বিঘা এবং ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট ও দক্ষিণ শ্রীফলকাটিতে প্রায় ১৪ হাজার বিঘা জমিতে ধান, সবজি ও চিংড়ি চাষ হয়। এসব এলাকার ভেতর দিয়ে প্রবাহিত আইবুড়ি নদীই ছিল কৃষিসেচ ও জীবিকার প্রধান ভরসা।

তাঁরা বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় সেচ ও পানি নিষ্কাশন দুটোই সংকটাপন্ন।

 

দ্রুত ব্যবস্থা না নিলে কৃষি অর্থনীতি আরো বিপর্যস্ত হবে।

বক্তারা সরকারি উদ্যোগে আইবুড়ি নদী পুনঃখনন, অবৈধ দখল উচ্ছেদ এবং জোয়ার-ভাটার স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানান। তারা বলেন, নদীটি পুনরুদ্ধার করা না গেলে কৃষি, জীবিকা ও পরিবেশ- সবই হুমকির মুখে পড়বে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।


More News Of This Category