ফরিদপুর ফয়সাল হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড
বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর
ফরিদপুরে কাঁচামাল ব্যবসায়ী ফয়সাল হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. মোহাম্মদ বদিউজ্জামান এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, মধুখালী থানার মামলা নং-০১, তারিখ ১ জুলাই ২০১৮ (সেশন মামলা নং-৯৬৯/১৮) এর বিচারে পূর্বপরিকল্পিত
ভাবে কাঁচামাল ব্যবসায়ী ফয়সাল হত্যার হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদের বিরুদ্ধে এ রায় দেওয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— চান সর্দার (২৮), পিতা আইয়ুব আলী ওরফে টাবু সর্দার, সাং পূর্ব খাবাসপুর (মাঝিপাড়া), কোতোয়ালি, ফরিদপুর;
মো. বাবুল আকন্দ (২২), পিতা জিয়াউল হক আকন্দ, সাং পূর্ব খাবাসপুর, কোতোয়ালি, ফরিদপুর; এবং শাহিন (২৫), পিতা শহর আলী,
সাং পূর্ব খাবাসপুর, কোতোয়ালি, ফরিদপুর।
রায় ঘোষণার সময় আসামি বাবুল আকন্দ আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি চান সর্দার ও শাহিন পলাতক রয়েছেন।
মামলার বাদী ছিলেন তৎকালীন মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম আজাদ।
রায় ঘোষণার পর বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :