শিরোনামঃ

সদরপুর ভাঙ্গা উপজেলার দুই নির্বাহী কর্মকর্তা খাল খনন প্রকল্প শেষে ১ কোটি ৮০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত


সদরপুর ভাঙ্গা উপজেলার দুই নির্বাহী কর্মকর্তা খাল খনন প্রকল্প শেষে ১ কোটি ৮০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সদরপুর ভাঙ্গা উপজেলার দুই নির্বাহী কর্মকর্তা খাল খনন প্রকল্প শেষে ১ কোটি ৮০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত
বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর

ফরিদপুর-৪ আসনের
সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের তত্ত্বাবধানে ভাঙ্গা ও সদরপুর উপজেলার চারটি খাল খনন প্রকল্প সফলভাবে বাস্তবায়নের পর অব্যয়িত মোট ১ কোটি ৮০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এবং সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন।
প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার পর অবশিষ্ট সরকারি অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার এই উদ্যোগকে জবাবদিহিতা, স্বচ্ছতা এবং জনস্বার্থ রক্ষার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
এ উপলক্ষে ভাঙ্গা ও সদরপুরবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)-দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও সরকারি উন্নয়ন প্রকল্পে একই ধরনের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় থাকবে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।