ফরিদপুরে গোয়ালচামট রথখোলা এলাকায় হেরোইনসহ যুবক আটক, সামারি ট্রায়ালে ৮ মাসের কারাদণ্ড
বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর শহরের গোয়ালচামট রথখোলা এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফরিদপুর। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে ৮ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন আদালত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন গোয়ালচামট রথখোলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জয় মণ্ডল (২১) নামে এক যুবককে হেরোইনসহ আটক করা হয়।
পরবর্তীতে তাকে ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১নং আমলী আদালতে উপস্থাপন করে অপরাধ আমলে গ্রহণ ও সংক্ষিপ্ত (সামারি) বিচারের আবেদন করা হয়।
বিচার শেষে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী), ২০২৬-এর ৩৬(১) ধারায় অভিযুক্ত জয় মণ্ডলকে ৮ (আট) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১,০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।















আপনার মতামত লিখুন :