শিরোনামঃ

রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা মালবাহী: ট্রেনের সঙ্গে বাস, অটো ও মোটরসাইকেলের সংঘর্ষে , আহত ৭ নিহত এক


রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা মালবাহী: ট্রেনের সঙ্গে বাস, অটো ও মোটরসাইকেলের সংঘর্ষে , আহত ৭ নিহত এক
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা মালবাহী: ট্রেনের সঙ্গে বাস, অটো ও মোটরসাইকেলের সংঘর্ষে , আহত ৭ নিহত এক
বিপুল চন্দ
জেলা প্রতিনিধি ফরিদপুর

রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে মালবাহী ট্রেনের সঙ্গে একটি বাস, একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন।
গতকাল ‌রোববার রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও উদ্ধারকারী সংস্থার সদস্যরা আহতদের উদ্ধার করে প্রথমে রাজবাড়ী গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক শেখ (পিতা: ময়নুদ্দিন শেখ) মারা যান। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শামুকখোলা গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন গরুর ব্যবসায়ী ছিলেন।
এ ঘটনায় আহত সাতজন বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।