গোপালগঞ্জের কাশিয়ানীতে লিওনেল মেসির খেলায় মুগ্ধ হয়ে ব্রাজিলের দীর্ঘদিনের সমর্থক হাসিব মুন্সি ও ওহিদুল শেখ এবার আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন। ১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিলকে ‘বিদায়’ জানিয়ে আর্জেন্টিনাশিবিরে যোগ দেন তারা।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের টুকু বাজারে এ ঘটনাকে ঘিরে উৎসুক জনতার ভিড় জমে।
স্থানীয়দের সামনে দুধ দিয়ে গোসল শেষে তারা জানান, সেমিফাইনালে লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্য ও নেতৃত্বে মুগ্ধ হয়েই ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনাকে নিজেদের নতুন প্রিয় দল হিসেবে বেছে নিয়েছেন।
তাদের এই অভিনব ‘দলবদল’ ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা। উপস্থিত অনেকে পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তা মুহূর্তেই নজর কাড়ে ফুটবলপ্রেমী
দের।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



















আপনার মতামত লিখুন :