শিরোনামঃ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত


বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত
Getting your Trinity Audio player ready...

আজ শনিবার ২৭ জুন ২০২৬:বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় কমিটি ২০২৬-২০২৭-এর সম্মেলন ও মিলনমেলা রাজশাহীর বিনোদপুরস্থ (বিহাস মোড়ে) মানবাধিকার অফিসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিএমএসএস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা ও মহাসচিব মো: ছগীর আহমেদ-এর দিক নির্দেশনায় কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও কার্যনির্বাহী পর্ষদের সদস্য মো. আরিফুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে রাজশাহী বিভাগীয় কমিটি ২০২৬-২০২৭ মেয়াদের জন্য মো: সাইফুল ইসলাম বুলবুল-কে সভাপতি ও এএসএম জুবায়ের হোসেন জুয়েল মন্ডল-কে সাধারন সম্পাদক করে ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে, ব্যবসা নয়- সংগঠন, নেতা নয়-সহযোদ্ধা হয়ে সাংবাদিকদের উপর নির্যাতন, হামলা-মিথ্যা মামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাশে এবং রাজপথে থেকে সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএসএস রাজশাহী বিভাগের উপদেষ্টা ও জাতীয় দৈনিক সময়ের কাগজের রাজশাহী প্রতিনিধি মাসুদ আলী (পুলক), উপদেষ্টা ও দৈনিক সংবাদ ভূমির সম্পাদক মো. খালেদ মাহমুদ সুজন, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটর্স ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় সভাপতি মো. নাসিম উদ্দিন, বাগমারা চ্যানেলের প্রতিনিধি মো. রমজান আলী সরদার এবং নতুন ভূবন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের পরিচালক আলমগীর কায়সার রাসেল।
অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি মহোদয়সহ অন্যান্যদের সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান ও ফুলেল শুভেচছা দেওয়া হয়। এছাড়া সামাজিক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো: মোশাররফ হোসেন মুক্তার-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান শ্যামল বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা, নৈতিকতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা গণমাধ্যমকে আরও শক্তিশালী করবে।”
বিশেষ অতিথির বক্তব্যে মাসুদ আলী পুলক বলেন সাংবাদিকতা একটি মহান পেশা, এ পেশা পালন করতে গিয়ে প্রতিনিয়ত সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছে। আমাদের এই সংগঠন বি এম এস এস নির্যাতিত সাংবাদিক দের পাশে থাকবে ইনশাল্লাহ। আগামী কমিটি আরো শক্তিশালী ও বেগমান হবে এই আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে মো. আরিফুল ইসলাম বলেন, “তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিএমএসএস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের ঐক্য, সততা ও দায়িত্বশীলতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথিবৃন্দ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ, মানবাধিকার রক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাসুদ আলী পুলক (দৈনিক সময়ের কাগজ), মো. রমজান আলী সরদার (বাগমারা চ্যানেল), মো. সাইফুল ইসলাম বুলবুল (ক্রাইম ওয়াচ রিপোর্ট), মো. মনিরুল ইসলাম (ডেনাইট সংবাদ), মো: রাজু আহমেদ (দৈনিক অভিযোগ বার্তা, সহ-সম্পাদক ও কালবেলা দুর্গাপুর উপজেলা প্রতিনিধি), মো. নাসিম উদ্দিন, এ এস এম জুবায়ের হোসেন জুয়েল মন্ডল (দৈনিক অভিযোগ বার্তা), মো. জাহাঙ্গীর আলম মিলন, মো. ইব্রাহিম পারভেজ, মো. রুবেল হাসান, এবং মো. আলমগীর হোসেনসহ রাজশাহী বিভাগের বিভিন্ন গণমাধ্যমকর্মী।
অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, পেশাগত উন্নয়ন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।