শিরোনামঃ

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যুবককে আটক, পিটুনির পর মৃত্যু

admin5
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যুবককে আটক, পিটুনির পর মৃত্যু
Getting your Trinity Audio player ready...

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রাম এলাকায় চোর সন্দেহে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আটক করে পিটুনির পর শাহাদাত (২৭) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে এ ঘটনা ঘটে।

 

 

নিহত শাহাদাত উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের শামসুল শেখের ছেলে।

স্থানীয়রা জানান, মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে বুধবার (২৪ জুন) গভীর রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শাহাদাতকে আটক করা হয়। এরপর উত্তেজিত জনতা তাকে মারধর করলে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

তারা আরো জানান, শাহাদাত দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

 

 

এর আগেও একাধিকবার চুরির অভিযোগে স্থানীয়দের হাতে আটক হয়ে মারধরের শিকার হন। সর্বশেষ বুধবার রাতে চুরির অভিযোগে তাকে আটক করা হলে পিটুনির ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মত্তগ্রাম এলাকার সড়কের পাশে তার হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত শাহাদাতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং বিস্তারিত তদন্ত করা হচ্ছে।’

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।