শিরোনামঃ

দুটি ধারা নিয়ে এইচআরএফবির জুয়া নিয়ে হচ্ছে কঠোর আইন

admin5
দুটি ধারা নিয়ে এইচআরএফবির জুয়া নিয়ে হচ্ছে কঠোর আইন

সরকার অনলাইন ও অফলাইন জুয়া, বেটিং ও আর্থিক ঝুঁকিপূর্ণ খেলা বন্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে নতুন আইনের খসড়া চূড়ান্ত করা হয়েছে।

 

 

শিগগিরই আইনটি সংসদে পাস করা হবে বলে সংশ্লিষ্টরা জানান। তবে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) প্রস্তাবিত আইনের ৩৯(১) ও ৩৯(২) ধারা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তা পুনর্বিবেচনার মাধ্যমে সংশোধন বা প্রয়োজনে বাতিলের আহ্বান জানিয়েছে। ওই দুই ধারায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের কেবল ‘বিশ্বাস’ বা ‘সন্দেহের’ ভিত্তিতে কোনো ব্যক্তির ডিজিটাল ডিভাইসে প্রবেশ, তল্লাশি, তথ্য সংগ্রহ, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা দেওয়ার প্রস্তাব আছে। ১৮৬৭ সালের পুরোনো পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট বাতিল করে বেটিং ও জুয়া প্রতিরোধ আইন (অনলাইন/অফলাইন) ২০২৬ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবিত নতুন আইনে অনলাইন, রিমোট গ্যাম্বলিং, ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল ওয়ালেট, ম্যাচ ফিক্সিং এবং স্পট ফিক্সিংয়ের মতো বিষয়গুলোকে আইনি সংজ্ঞার আওতায় আনা হয়েছে। সাইবার স্পেসে জুয়ার জন্য পোর্টাল, অ্যাপস তৈরি বা প্রচার করা এবং ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বেটিংয়ের অপরাধে শাস্তির বিধান রাখা হয়েছে। পাশাপাশি এ আইনের অধীনে সরকারের আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ার পথ উন্মুক্ত হয়েছে।

 

 

এ ছাড়া অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকার আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করেছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।