বাবুগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাফিন গ্রেপ্তার

admin5
বাবুগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাফিন গ্রেপ্তার
Getting your Trinity Audio player ready...

বরিশালের বাবুগঞ্জ উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. রাফিন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নের ছাতিয়া গ্রামে নিজবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।

 

গ্রেপ্তারের পারিবার সূত্রে জানা যায়, রাফিন তালুকদার উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছাতিয়া গ্রামের মো. সিরাজুল ইসলাম তালুকদারের ছেলে এবং সরকারি বরিশাল কলেজের ডিগ্রির শেষ বর্ষের শিক্ষার্থী। মায়ের অসুস্থতার খবর পেয়ে তিনি বাড়িতে এসেছিলেন।

 

গ্রেপ্তারের পরিবারের দাবি, তার বিরুদ্ধে কোনো মামলা না থাকা সত্ত্বেও তাকে হয়রানিমূলকভাবে আটক করা হয়েছে।

 

 

তারা এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।

এয়ারপোর্ট থানার ওসি মিজানুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া রাফিন তালুকদার বাবুগঞ্জ উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত এবং তিনি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।