|
Getting your Trinity Audio player ready...
|

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সরকার গবেষণার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। গবেষণা প্রতিষ্ঠানের প্রধানদের বছরের শেষে জবাব দিতে হবে।
প্রমাণ করতে হবে নিজেদের গবেষণার। এক্ষেত্রে সরকার যোগ্য প্রতিষ্ঠান ও ব্যক্তিকে বিশেষভাবে সম্মানিত করবে।
আজ বুধবার (১৭ জুন) রাজধানীর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট অডিটোরিয়ামে মিঠাপানির মাছের মড়ক প্রতিরোধে ভ্যাকসিন উদ্ভাবন প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলবেন তিনি।
মন্ত্রী বলেন, ‘দেশে মাছের ভ্যাকসিন উদ্ভাবনের কাজ শুরু হয়েছে এটি ভালো খবর।
আমাদের সবদিকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। ছোটখাটো খামারেও মাছ রোগাক্রান্ত হচ্ছে। প্রান্তিক কৃষকদের এসব বিষয়ে অভিজ্ঞতার অভাব রয়েছে। বাণিজ্যিক চাষিদের আরো সচেতন করতে হবে।এজন্য উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের আরো দায়িত্বশীল হতে হবে।’
গবেষকরা বলেন, ‘মিঠাপানির মাছের অজানা ও ইমার্জিং রোগ নিয়ন্ত্রণে মলিক্যুলার প্রযুক্তির মাধ্যমে রোগজীবাণু শনাক্তকরণ ও কার্যকর ভ্যাকসিন উদ্ভাবনের মাধ্যমে নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনের নিশ্চিত করা সম্ভব।’
ওয়ার্কশপে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :