সাংবাদিক জেমস আব্দুর রহিম রানার সুস্থতায় দোয়া ও মানবিক সহায়তার আবেদন

admin5
সাংবাদিক জেমস আব্দুর রহিম রানার সুস্থতায় দোয়া ও মানবিক সহায়তার আবেদন
Getting your Trinity Audio player ready...

৩ দিন পর পঞ্চম অস্ত্রোপচার:

সাংবাদিক জেমস আব্দুর রহিম রানার সুস্থতায় দোয়া ও মানবিক সহায়তার আবেদন

 

 

রাশেদ রেজা,স্টাফ রিপোর্টারঃ

 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এবং যশোর থেকে প্রকাশিত সাপ্তাহিক পল্লী কথা পত্রিকার বিশেষ প্রতিবেদক জেমস আব্দুর রহিম রানা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর থেকে তিনি রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (NITOR)-এ চিকিৎসাধীন আছেন। এ পর্যন্ত তার শরীরে চারটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী শনিবার, ২০ জুন তার পঞ্চমবারের মতো আরও একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও জনস্বার্থমূলক কর্মকাণ্ডে সক্রিয় জেমস আব্দুর রহিম রানা সাধারণ মানুষের সমস্যা ও অধিকার নিয়ে কাজ করে আসছেন।

আজ সেই মানুষটিই জীবনের এক কঠিন ও সংকটময় সময় অতিক্রম করছেন।

দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়া, একাধিক অস্ত্রোপচার এবং চলমান পুনর্বাসন চিকিৎসার কারণে তার পরিবারের ওপর ব্যাপক আর্থিক চাপ সৃষ্টি হয়েছে। চিকিৎসা ব্যয় দিন দিন বৃদ্ধি পাওয়ায় পরিবার বর্তমানে চরম আর্থিক সংকটে রয়েছে বলে জানা গেছে।

এ অবস্থায় তার পরিবার, সহকর্মী সাংবাদিক, রাজনৈতিক সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও স্বজনরা দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতা কামনায় আন্তরিক দোয়া প্রার্থনার পাশাপাশি সামর্থ্য অনুযায়ী মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় জেমস আব্দুর রহিম রানা বলেন, “জীবনের চলার পথে জেনে বা না জেনে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি, কোনো ভুল করে থাকি কিংবা কারও প্রতি অন্যায় আচরণ করে থাকি, তাহলে সবাই আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই কঠিন সময়ে আমি সবার কাছে আন্তরিকভাবে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি।”

তিনি আরও বলেন, “মানুষের ভালোবাসা, সহমর্মিতা এবং আন্তরিক দোয়াই আমাকে নতুন করে বাঁচার শক্তি জোগায়। আমি বিশ্বাস করি, সবার দোয়া ও সহযোগিতায় আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারব, ইনশাআল্লাহ।”

 

বর্তমানে তিনি রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (NITOR)-এর ইউনিট গ্রিন-২ (Green-2), ইএফ (EF) ওয়ার্ড, বেড নং ২৮–এ শয্যাশায়ী অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও স্বজনরা চাইলে হাসপাতালে সরাসরি সাক্ষাৎ করে তার খোঁজখবর নিতে ও সহমর্মিতা প্রকাশ করতে পারেন।

 

এদিকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, একজন সাংবাদিকের এই সংকটময় অবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ, সামাজিক ও মানবিক সংগঠনসহ সকল মানবিক মানুষের প্রতি সহযোগিতার আহ্বান জানানো হচ্ছে।

 

মানবিক সহায়তা যোগাযোগ:

📱 বিকাশ (Personal): 01300832868

📱 নগদ (Personal): 01400935540

 

পরিবার দেশবাসীর কাছে তার সফল অস্ত্রোপচার ও দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ দোয়া কামনা করেছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।