শিরোনামঃ
রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ বাঘায় ১০ বিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন, কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্ত গোদাগাড়ী মডেল থানায় নেই লাশবাহী গাড়ি মহাসড়কে প্রতিনিয়ত ঝরছে প্রাণ চরম ভোগান্তিতে ভুক্তভোগী ও পুলিশ বাঘায় স্বপ্নসারথি কিশোরীদের আত্মনির্ভরশীল করতে হাঁস-মুরগি পালন ও টিকাদান প্রশিক্ষণ ভাত দিতে দেরি হওয়ায় ছেলের শাবলের আঘাতে প্রাণ গেল মায়ের রংপুর আদালত চত্বরে আইনজীবীদের মারধর, দুই মুহুরী গ্রেপ্তার তেঁতুলিয়া নদীতে পরে যাওয়া লঞ্চের ক্যান্টিন বয়ের মরদেহ উদ্ধার ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে অর্থমন্ত্রী হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ অবরুদ্ধ
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

তেঁতুলিয়া নদীতে পরে যাওয়া লঞ্চের ক্যান্টিন বয়ের মরদেহ উদ্ধার

অনলাইন ড্রেস / ২৬ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

ভোলার লালমোহন উপজেলার তেঁতুলিয়া নদী থেকে শাহাদাত হোসেন (২৭) নামের লঞ্চের এক ক্যান্টিন বয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার নাজিরপুর ঘাট সংলগ্ন নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

 

 

মৃত শাহাদাত চাঁদপুর জেলার মতলব উপজেলার মাথাভাঙা নেছামদি গ্রামের মো. ডালিমের ছেলে। তিনি ঢাকা-চরমোন্তাজ রুটে চলাচলকারী এমভি রেডসন-৫ লঞ্চের ক্যান্টিন বয় ছিলেন।

 

স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে নদীতে জেলেরা একটি মরদেহ ভাসতে দেখে সেটি উদ্ধার করে নাজিরপুর ঘাটে নিয়ে আসেন। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে থানায় নেয়।

 

 

পরবর্তীতে নৌপুলিশের সহায়তায় পরিচয় শনাক্ত করা হয়।

মৃতের পরিবার সূত্র জানায়, গত ৩ জুন তেঁতুলিয়া নদীর নাজিরপুর এলাকায় লঞ্চ চলাচলের সময় শাহাদাত নদীতে পড়ে যান। এরপর তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে তার বাবা মো. ডালিম এলাকায় এসে মাইকিংসহ বিভিন্নভাবে খোঁজ চালান, তবে ব্যর্থ হন।মঙ্গলবার স্থানীয় জেলেদের মাধ্যমে মরদেহ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা এসে তার ব্যবহৃত পোশাক দেখে মরদেহটি শনাক্ত করেন। পরিবার জানিয়েছে, শাহাদাত আগে থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

 

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, ‘মরদেহটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। বিষয়টি নৌপুলিশকে জানানো হয়েছে। নৌপুলিশ ও স্বজনরা এলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে

 


More News Of This Category