শিরোনামঃ
রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ বাঘায় ১০ বিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন, কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্ত গোদাগাড়ী মডেল থানায় নেই লাশবাহী গাড়ি মহাসড়কে প্রতিনিয়ত ঝরছে প্রাণ চরম ভোগান্তিতে ভুক্তভোগী ও পুলিশ বাঘায় স্বপ্নসারথি কিশোরীদের আত্মনির্ভরশীল করতে হাঁস-মুরগি পালন ও টিকাদান প্রশিক্ষণ ভাত দিতে দেরি হওয়ায় ছেলের শাবলের আঘাতে প্রাণ গেল মায়ের রংপুর আদালত চত্বরে আইনজীবীদের মারধর, দুই মুহুরী গ্রেপ্তার তেঁতুলিয়া নদীতে পরে যাওয়া লঞ্চের ক্যান্টিন বয়ের মরদেহ উদ্ধার ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে অর্থমন্ত্রী হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ অবরুদ্ধ
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মাগুরা মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারে সাহা ট্রেডার্স মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি করায় জরিমানা

নিজস্ব প্রতিনিধি / ২৪ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

মাগুরা মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারে সাহা ট্রেডার্স মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি করায় জরিমানা

নিজস্ব প্রতিনিধি

মাগুরা জেলা মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।
এই পরিচালিত অভিযানে বীজের দোকান, সার-কীটনাশক ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।
এসময় বিনোদপুর বাজারে মেসার্স সাহা ট্রেডার্স নামক বীজ, কীটনাশক ও সারের দোকানে তদারকিতে পাওয়া যায় ভয়াবহ অনিয়ম। ২০২৪ সালের মেয়াদ উত্তীর্ণ কীটনাশকের মেয়াদ মুছে দিয়ে ২০২৭ সাল পর্যন্ত মেয়াদের সিল মেরে বিক্রয় করছে প্রতিষ্ঠানটি। এছাড়া ২৩০ টাকার কীটনাশক দাম বাড়িয়ে লেখা হয়েছে ২৮০ টাকা। বিভিন্ন বেনামি কোম্পানির অননুমোদিত ও নিম্নমানের ধানের বীজ ও কীটনাশক এনে তারা নিজেরা সিল মেরে বিক্রয় করছেন যা কৃষকদের সাথে ভয়াবহ প্রতারণা। অভিযান চলাকালে এই প্রতিষ্ঠানটি হতে প্রতারিত হওয়ার বিষয়টি একাধিক কৃষক আমাদের জানিয়েছেন। কৃষি ও কৃষক নিয়ে এমন প্রতারণামূলক অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জনাব সমীর কুমার সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ৭৫,০০০/- টাকা জরিমানা করা হয়। একই সাথে প্রতিষ্ঠানটি ৭ দিনের জন্য বন্ধের নির্দেশ দেয়া হয়।
পরবর্তীতে অন্যান্য প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয় এবং সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।
অভিযানে ০১টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে মোট ৭৫,০০০/- টাকা জরিমানা ও ৭ দিনের বন্ধের নির্দেশ দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ।
সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার জনাব মো: শাহীন ইসলাম, স্টাফ কারিমুল ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।


More News Of This Category