ফরিদপুরে ৫৫ পিস ইয়াবাসহ চারজন গ্রেফতার
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গতকাল
সোমবার
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনের দিকনির্দেশনায় এসআই আজিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সদরপুর থানার চন্দ্রপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন— ভাঙ্গা উপজেলার তাড়াইল ইশ্বরদী এলাকার আব্দুল আজিজ মোল্লার ছেলে মো. কামরুল মোল্লা (২৮), মৃত জয়নাল আকন্দের ছেলে শাহিনুর আকন্দ (২৬), তুজারপুর জমাদ্দারপাড়া এলাকার মো. মিলন ফকিরের ছেলে মো. শাহিন ফকির (৩০) এবং মো. শাহিন মাতুব্বরের ছেলে সাইদুল মাতুব্বর (৩২)।, অভিযানের সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে মোট ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে ।