শিরোনামঃ
রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ বাঘায় ১০ বিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন, কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্ত গোদাগাড়ী মডেল থানায় নেই লাশবাহী গাড়ি মহাসড়কে প্রতিনিয়ত ঝরছে প্রাণ চরম ভোগান্তিতে ভুক্তভোগী ও পুলিশ বাঘায় স্বপ্নসারথি কিশোরীদের আত্মনির্ভরশীল করতে হাঁস-মুরগি পালন ও টিকাদান প্রশিক্ষণ ভাত দিতে দেরি হওয়ায় ছেলের শাবলের আঘাতে প্রাণ গেল মায়ের রংপুর আদালত চত্বরে আইনজীবীদের মারধর, দুই মুহুরী গ্রেপ্তার তেঁতুলিয়া নদীতে পরে যাওয়া লঞ্চের ক্যান্টিন বয়ের মরদেহ উদ্ধার ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে অর্থমন্ত্রী হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ অবরুদ্ধ
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

ফরিদপুর জেলা প্রতিনিধি  / ২৭ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

 

ফরিদপুর জেলা প্রতিনিধি

 

 

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান হিসেবে খুরশিদ আলমের পুনর্নিয়োগের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের জনতা ব্যাংক মোড়ে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে নেতৃত্ব দেন বাকিগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান।

এতে প্রায়

গ্রাহক, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, সাবেক সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত খুরশিদ আলমকে পুনরায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা তারা অযাচিত ও বিতর্কিত সিদ্ধান্ত বলে মনে করেন। তারা এ নিয়োগ বাতিলের দাবি জানান এবং ব্যাংকের ব্যবস্থাপনায় রাজনৈতিক ও প্রশাসনিক হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানান।

এ সময় বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের মাধ্যমে পাচার হওয়া অর্থ দ্রুত উদ্ধার করে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি ভবিষ্যতে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের স্বার্থে ইসলামী ব্যাংককে ব্যবহার না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।


More News Of This Category