শিরোনামঃ
রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ বাঘায় ১০ বিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন, কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্ত গোদাগাড়ী মডেল থানায় নেই লাশবাহী গাড়ি মহাসড়কে প্রতিনিয়ত ঝরছে প্রাণ চরম ভোগান্তিতে ভুক্তভোগী ও পুলিশ বাঘায় স্বপ্নসারথি কিশোরীদের আত্মনির্ভরশীল করতে হাঁস-মুরগি পালন ও টিকাদান প্রশিক্ষণ ভাত দিতে দেরি হওয়ায় ছেলের শাবলের আঘাতে প্রাণ গেল মায়ের রংপুর আদালত চত্বরে আইনজীবীদের মারধর, দুই মুহুরী গ্রেপ্তার তেঁতুলিয়া নদীতে পরে যাওয়া লঞ্চের ক্যান্টিন বয়ের মরদেহ উদ্ধার ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে অর্থমন্ত্রী হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ অবরুদ্ধ
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

গোদাগাড়ী ভূমি অফিসের পিয়নের বিরুদ্ধে পুকুর ইজারা বাণিজ্যের অভিযোগ

দেশের প্রত্যয় অনলাইন নিউজ ডেস্ক / ৩৮ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক (পিয়ন) আতিকুর রহমান (আতিক)-এর বিরুদ্ধে খাস পুকুর ইজারা কার্যক্রমে অনিয়ম, ঘুষ বাণিজ্য এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার ও জলমহাল ইজারা কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে বলা হয়েছে, অফিস সহায়ক পদে কর্মরত থাকলেও আতিকুর রহমান খাস পুকুরের লিজ সংক্রান্ত বিভিন্ন ফাইল ও কার্যক্রমে প্রভাব বিস্তার করছেন। কোনো ব্যক্তি খাস পুকুর লিজ নেওয়ার বিষয়ে খোঁজ নিতে গেলে অর্থের বিনিময়ে কাজ করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এমনকি খাস পুকুরের তালিকা থেকে নাম বাদ দেওয়া বা তালিকাভুক্ত করার ক্ষেত্রেও অর্থ দাবি করা হয় বলেও অভিযোগকারীর দাবি।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, বাংলা ১৪৩৩-১৪৩৫ সনের (প্রথম মেয়াদ) লিজযোগ্য প্রকাশিত ও অনুমোদিত তালিকায় অন্তর্ভুক্ত নয়-এমন কিছু খাস পুকুর কম মূল্যে বন্দোবস্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ গ্রহণ করা হয়েছে। অভিযোগকারী এ দাবির সমর্থনে অর্থ আদায়ের কয়েকটি রসিদের কপিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, সরকারি খাস পুকুরের লিজ চুক্তিনামা সম্পাদনের জন্য দলিলপ্রতি এক হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় করা হয়। এছাড়া পুকুর সংক্রান্ত তথ্য, জাবেদা নকল এবং অন্যান্য সরকারি সেবা পেতেও অর্থ দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত আতিকুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে অফিসে এসে কথা বলার কথা জানান।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, তিনি একটি জরুরি সভায় ব্যস্ত থাকায় বিষয়টি সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে আলোচনা করতে বলেন।

গোদাগাড়ী সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম অভিযোগের বিষয়ে বলেন, “এ ধরনের অনিয়ম করার সুযোগ নেই। কেউ করে থাকলে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগকারী মো. রবিউল ইসলাম জানান, একই অভিযোগের অনুলিপি রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহী জেলা কার্যালয়ের উপ-পরিচালকের কাছেও পাঠানো হয়েছে। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে স্থানীয় সূত্রগুলো দাবি করছে, জলমহাল ও খাস পুকুর ইজারাকে কেন্দ্র করে একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। অভিযোগ রয়েছে, ওই চক্রের সদস্যরা বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে ইজারা কার্যক্রমে সুবিধা নিচ্ছে। বিষয়টি নিয়ে অতীতেও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।


More News Of This Category