শিরোনামঃ
রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ বাঘায় ১০ বিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন, কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্ত গোদাগাড়ী মডেল থানায় নেই লাশবাহী গাড়ি মহাসড়কে প্রতিনিয়ত ঝরছে প্রাণ চরম ভোগান্তিতে ভুক্তভোগী ও পুলিশ বাঘায় স্বপ্নসারথি কিশোরীদের আত্মনির্ভরশীল করতে হাঁস-মুরগি পালন ও টিকাদান প্রশিক্ষণ ভাত দিতে দেরি হওয়ায় ছেলের শাবলের আঘাতে প্রাণ গেল মায়ের রংপুর আদালত চত্বরে আইনজীবীদের মারধর, দুই মুহুরী গ্রেপ্তার তেঁতুলিয়া নদীতে পরে যাওয়া লঞ্চের ক্যান্টিন বয়ের মরদেহ উদ্ধার ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে অর্থমন্ত্রী হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ অবরুদ্ধ
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও ব্ল্যাক ম্যাজিকের অভিযোগ রহমত মিয়ার

বোরহান উদ্দিন (মাগুরা): / ৩৮ প্রকাশিত সময়:
সোমবার, ৮ জুন, ২০২৬

স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও ব্ল্যাক ম্যাজিকের অভিযোগ রহমত মিয়ার

 

বোরহান উদ্দিন (মাগুরা):

 

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় রহমত মিয়া তার বিরুদ্ধে প্রচারিত বিভিন্ন সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (৮ জুন) মাগুরার মহম্মদপুর প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

 

সংবাদ সম্মেলনে রহমত মিয়া বলেন, তার স্ত্রী দীর্ঘদিন ধরে তার কাছে একটি প্লট দাবি করে আসছিলেন। তিনি মহম্মদপুরে একটি প্লট তৈরি করে দেওয়ার প্রস্তাব দিলেও তার স্ত্রী এতে রাজি হননি। বরং ঢাকায় প্লট কিনে তার নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন বলে অভিযোগ করেন তিনি।

 

রহমত মিয়া আরও বলেন, তার স্ত্রী, শাশুড়ি এবং স্ত্রীর খালা মিলে তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। তিনি অভিযোগ করে বলেন, তাকে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর মাধ্যমে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত ও পঙ্গু করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।

 

তিনি দাবি করেন, তার বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও অসত্য তথ্য প্রচার করা হয়েছে, যা তার ব্যক্তি জীবন ও সামাজিক মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করেছে।

 

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে রহমত মিয়া এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান। তিনি বলেন, সত্য উদঘাটনের মাধ্যমে প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

 

উল্লেখ্য, “জাতীয় দলের ফুটবলার রহমত মিয়ার বিরুদ্ধে স্ত্রী ও তার পরিবার মিথ্যা, ভিত্তিহীন ও অসত্য তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে” এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন রহমত মিয়া ও তার পরিবার।


More News Of This Category